বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি পদ্মা লাইফ
প্রকাশ: ২০১৬-০৬-১৯ ১৪:১৩:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় কমেছে। কোম্পানির বছরের প্রথম ৩ মাসে প্রিমিয়াম আয় কমেছে ১ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি,১৫-মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য বেরিয়ে আসে। অার এ কারনে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।
সম্প্রতি বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভায় নো ডিভিডেন্ড ঘোষণা করে।
সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ জুলাই। কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে।
ডিএসই সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৬ কোটি ৬৩ লাখ টাকা। আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় ছিল ১ কোটি ৪৮ লাখ টাকা। আর তহবিলের পরিমাণ ছিল ৩০১ কোটি ৯৩ লাখ টাকা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













