ডিএসইতে লেনদেন কমেছে ৩৯%
প্রকাশ: ২০১৬-০৬-১৯ ১৫:১৯:২৬
দেশের দুই স্টক এক্সচেঞ্জে রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে প্রায় ৩৯ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৩২১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ২০৯ কোটি ১২ লাখ টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৮৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক শূন্য ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭২৪ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













