পূরবী জেনারেলের নগদ লভ্যাংশ প্রেরণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০৯ ১৩:৩৬:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














