বিডি থাইয়ের রাইট অনুমোদন
প্রকাশ: ২০১৬-০৬-২০ ১৬:৫৮:৪৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়ামের রাইট শেয়ার অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি শেয়ার বাজারে ছাড়বে। এই শেয়ার ছেড়ে কোম্পানিটি ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে।
রাইট শেয়ারের উপাত্ত অনুযায়ী ৩০ জুন ২০১৫ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৭ টাকা ৪৯ পয়সা। আর (জানুয়ারি,১৫-জুন,১৫) পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৩ পয়সা।
এতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













