গেইনারের শীর্ষে ন্যাশনাল ফিড

প্রকাশ: ২০১৬-০৬-২১ ১০:৩৮:৩৩


National-Feedঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৩২ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ২০ পয়সা দরে। কোম্পনিটি ১ হাজার ৯৭৪ বারে ৩৭ লাখ ৭২ হাজার ৬৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল। এই কোম্পানির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৩৬ শতাংশ। আজ কোম্পানির শেয়ারের সর্বশেষ লেনদেন হয় ৪১ টাকা ৩০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ৭৮৮ বারে ৬ লাখ ৩০ হাজার ৭২০টি শেয়ার লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা বা ৪ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।

টপটেন গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্যালভো কেমিক্যাল, অ্যাপেক্স ট্যানারি, নিটল ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, অ্যাপেক্স ফুডস ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড।

সানবিডি/ঢাকা/এসএস