ভারতে ট্রেন দুর্ঘটনায় শতাধিক হতাহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-১২ ১৩:৫১:২৫
ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বক্সারের কাছে রঘুনাথপুর স্টেশনের পাশে নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি দিল্লি থেকে আসামের গুয়াহাটির কামাখ্যা যাচ্ছিলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহত ব্যক্তিদের পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও বক্সার এবং ভোজপুরের জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে ত্রাণ ও উদ্ধার কাজে গতি আনতে বলা হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কার্যালয় বলেছে, আমরা রঘুনাথপুরে লাইনচ্যুতের ঘটনাটি পর্যবেক্ষণ করছি। বক্সারের জেলা কর্তৃপক্ষ ও অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














