লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি
প্রকাশ: ২০১৬-০৬-২১ ১০:৫৩:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশের টাকা বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- জিএসপি ফিন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্সসিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে জিএসপি ফিন্যান্স ১৫ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ন্যাশনাল হাউজিং ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













