বে-লিজিংয়ের লভ্যাংশ বিতরণ ২৬ জুলাই
প্রকাশ: ২০১৬-০৬-২২ ১৩:২৭:০২
বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিতরণ শুরু আগামী ২৬ জুলাই থেকে। চলবে ২৮ জুলাই পর্যন্ত।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির কর্পোরেট অফিস ইউনুস ট্রেড সেন্টারে লেভেল-১৮, ৫২-৫৩ দিলকুশায় লভ্যাংশ বিতরণ করা হবে। অফিস চলাকালীন সময় প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে।
আর যারা লভ্যাংশ সংগ্রহ করতে পারবে না, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে বে-লিজিং ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













