ইরান ও হিজবুল্লাহকে নেতানিয়াহুর হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-১৭ ১৭:৩৩:০৯
ইসরায়েলের পরীক্ষা নিতে চাইলে চড়া মূল্য দিতে হবে। ইরান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর প্রতি এ হুঁশিয়ারি বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর ফক্স নিউজের।
ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এই প্রথম কথা বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, এখন একটাই ফোকাস, অভিযানের মধ্য দিয়ে বিজয়। এজন্য প্রয়োজন লক্ষ্যে অবিচল থাকা। ইরান ও হিজবুল্লাহকে সতর্ক করতে চাই। উত্তরের সীমান্তে আমাদের পরীক্ষা নিতে চাওয়ার সাহস করবেন না। তাহলে চড়া মাশুল গুনতে হবে।
নেতানিয়াহু আরও বলেন, দুষ্কৃতকারী ও সন্ত্রাসী সংগঠন হামাসকে নির্মূল না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে। জরুরি সরকারের শপথ গ্রহণের সময় একটি বক্তৃতায় ‘পৃথিবীর বুক থেকে হামাসকে মুছে ফেলার’ প্রতিশ্রুতিও দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














