রেনেটার সাড়ে ৬২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
সানবিডি২৪ আপডেট: ২০২৩-১০-২১ ১৭:২৫:৫৭
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৬২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
শনিবার (২১ অক্টোবর) ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৬ টাকা ৮৭ পয়সা।
আগামী ৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














