রাবিতে শহীদ সোহরাওয়ার্দীর প্রতিকৃতি উন্মোচন

প্রকাশ: ২০১৬-০৬-২৬ ১৬:৪১:৫২


RU Pic 26.06.2016 (1)রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী আবাসিক হলে বিশিষ্ট রাজনীতিক ও বাঙালির স্বাধিকারের অন্যতম প্রবক্তা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। রবিবার হল গেটে স্থাপিত এ প্রতিকৃতির উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

হলের আবাসিক শিক্ষক মো. আব্দুল্লাহীল বাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হল প্রাধ্যক্ষ প্রফেসর মো. আনিসুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরী, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. তাজুল ইসলাম, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিকৃতি উন্মোচন শেষে হল চত্বরে বৃক্ষরোপন করেন উপাচার্য।

সানবিডি/ঢাকা/এসএস