ব্লক মার্কেটে ৬ কোম্পানির লেনদেন

প্রকাশ: ২০১৬-০৬-২৬ ১৭:০১:৩৩


share_capitalসপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্লক মার্কেটে ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১৩ লাখ ৬৭ হাজার ৪০০ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৮ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জনা গেছে।

সূত্র জানায়, আজ সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে এনভয় টেক্সটাইল লিমিটেড। এই কোম্পানি ১০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৩ কোটি ৭২ লাখ টাকা।

পিপলস ইন্স্যুরেন্স ১ লাখ ৮০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ২৮ লাখ টাকা।

বেক্সিমকো ফার্মা ১ লাখ ৪০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ছিল ১ কোটি ১৪ লাখ টাকা।

এছাড়া বার্জার পেইন্টস ৪ হাজার, রেনেটা ১৭ হাজার ৪০০ ও সামিট পাওয়ার ১৭ হাজার শেয়ার লেনদেন করেছে।