২৩ অক্টোবর শুরু চবির ভর্তি পরীক্ষা
প্রকাশ: ২০১৬-০৬-২৭ ২১:১২:৫৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে। শেষ হবে ৩১ অক্টোবর।
সোমবার চবি ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। গত ৯ জুন ডিনস কমিটির একটি বৈঠকে ভর্তি পরীক্ষার এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে ফরম কখন থেকে ছাড়া হবে তা এখনো নির্ধারণ করা হয় নি।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.cu.ac.bd এ পাওয়া যাবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













