ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন তসরিফার
প্রকাশ: ২০১৬-০৬-২৮ ১৭:২২:২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানি মোট ২০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৪ কোটি ৯৮ লাখ টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ব্লক মার্কেটে ১৫ কোম্পানি ও ২ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৯৫ লাখ ১১ হাজার ৪টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৬৯ কোটি ৯৮ লাখ টাকা।
আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১৯ লাখ ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ছিল ৯১ লাখ টাকা।
স্কয়ার ফার্মা ১৫ লাখ ১৬ হাজার ২৪২টি শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি আজ ৩৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ইসলামী ব্যাংক ১০ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। ব্যাংকটি আজ ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা, ডরিন পাওয়ার, ইস্টার্ণ ব্যাংক, ইস্টার্ন হাউজিং, গ্রামীণফোন, গ্রামীণ স্কিম টু মিউচ্যুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট, লিন্ডে বিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রীড ও রেনেটা লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













