রুয়েটে ভর্তি পরীক্ষা শুরু ২৬ অক্টোবর
প্রকাশ: ২০১৬-০৬-২৮ ১৯:৩৩:২৯
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্বের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর।
মঙ্গলবার দুপুরে রুয়েটের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানদের সমম্বয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিন্ধান্ত গৃহীত হয়।
আসন্ন ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার পদ্ধতি গত বছরের মত বলবৎ থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য রুয়েটের ওয়েবসাইটে www.ruet.ac.bd প্রকাশ করা হবে।
সভায় যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর নীরেন্দ্র নাথ মুস্তাফী, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম শেখ, এ্যাপলাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন প্রফেসর ড. মোঃ মাজেদুর রহমান, ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কম্পিউটার সায়েন্স (আইআইসিএস)এর পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদ উজ জামান সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













