বিশ্বে করোনায় আরও ২৭৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-০৮ ১২:৩৩:০২
বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৬৯ কোটি ৭৫ লাখ ২৬ হাজার ৩৮৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৩৫ হাজার ৮৮৮ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৬৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৪২৯ জন। সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৮৮৬ জন।
বুধবার (৮ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৭৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩১৩ জন। অপরদিকে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ১৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ জনের।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৪২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪২ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। কানাডায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














