ফারইস্ট লাইফের ৩৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১০:৪২:৪৩


Fareastপুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৩ আগস্ট। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ আগস্ট।