লভ্যাংশ পাঠিয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স
প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১০:৫৮:৪৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ২৯ জুন সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













