গেইনারে বিমা খাতের ৩ কোম্পানি
প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১৯:১৬:৪৭
বুধাবার টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে বিমা খাতের ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, জনতা ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
এর মধ্যে দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির ৬০ পয়সা বা ৪ দশমিক ৫ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে। কোম্পানির শেয়ারটির সর্বশেষ লেনদেন হয় ১৫ টাকা ৪০ পয়সা। ৯৩ বারে কোম্পানিটির ৯৯ হাজার ৭৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫ লাখ ৪১ হাজার টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ২৬ শতাংশ বা ৫ পয়সা। ১৭ বারে ১৮ হাজার ৫৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা।
টপটেন গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, আইডিএলসি ও ঢাকা ব্যাংক লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













