১১৪ কোটি টাকার শেয়ার লেনদেন

প্রকাশ: ২০১৬-০৬-৩০ ১১:৫৯:৪৬


DSE.CSEঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসইতে বেলা সাড়ে ১১: ৫০ টা পর্যন্ত ১১৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির। আর দর কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৮৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৩০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

সানবিডি/ঢাকা/এসএস