লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি

প্রকাশ: ২০১৬-০৬-৩০ ১৬:২৭:৩১


dividendপুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।

সূত্র জানায়, প্রভাতি ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্স ছাড়া বাকী কোম্পানিগুলো বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

অন্যদিকে প্রভাতি ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে। আর অগ্রণী ইন্স্যুরেন্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের নিজস্ব ঠিকানায় লভ্যাংশ পাঠিয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস