দেশবাসীকে লাইলাতুল কদরের মোবারকবাদ খালেদার

আপডেট: ২০১৬-০৭-০২ ১০:০৯:৩২


খালেদা-জিয়াপবিত্র লাইলাতুল (শবে কদর) কদর উপলক্ষে এক বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শুক্রবার (০১ জুলাই) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো বাণীতে খালেদা জিয়া বলেন, আমি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি।

এ পবিত্র কদর রাতটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন।

আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানাই। আমাদের উপর তার অশেষ করুণা বর্ষিত হোক।

সানবিডি/ঢাকা/আহো