লেনদেনে সেরা ওষুধ-রসায়ন খাত
প্রকাশ: ২০১৬-০৭-০৩ ১৩:০০:৫১
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে খাতভিত্তিক লেনদেনের সেরা অবস্থানে রয়েছে ওষুধ-রসায়ন খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৪ শতাংশ রয়েছে এই খাতের অবদান।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে ওষুধ-রসায়ন খাতে গড়ে প্রতিদিন ৭৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৩ শতাংশ রয়েছে এই খাতের অবদান। গত সপ্তাহে এ খাতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৪ লাখ টাকার।
লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। ডিএসইতে মোট লেনদেনের ১১ শতাংশ রয়েছে এই খাতের অবদান। গত সপ্তাহে এ খাতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬০ লাখ টাকার।
অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ শতাংশ, বস্ত্র খাতে ৯ শতাংশ, বিবিধ খাতে ৭ শতাংশ, সিমেন্ট খাতে ৬ শতাংশ, আর্থিক খাতে ৪ শতাংশ, টেলিকমিউনিকেশন ও খাদ্য আনুসঙ্গিক খাতে ৩ শতাংশ এবং আইটি খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে।
এছাড়া মিউচ্যুয়াল ফান্ড, বিমা, সিরামিক, ভ্রমণ-অবকাশ, ট্যানারি ও সেবা আবাসন খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













