জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা

আপডেট: ২০১৬-০৭-০৩ ১৮:৪৫:৫৪


ফাইল ছবি
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোববার বিকেল ৪টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে এ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। এর আগে রোববার বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এসব তথ্য জানিয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনা, পুরোহিত হত্যা, গুম-খুনসহ চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠকের আহ্বান করা হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস