পূবালী ব্যাংক পিএলসি’র ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১২-১০ ২০:২১:০০
পূবালী ব্যাংক পিএলসি’র “বার্ষিক ঝুঁকি সম্মেলন – ২০২৩” সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর মহাব্যবস্থাপক মোঃ জবদুল ইসলাম, পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও চিফ রিস্ক অফিসার নীতিশ কুমার রায়।
এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, ঢাকাস্থ কর্পোরেট শাখা ও অঞ্চল প্রধানগণ,ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং সারা দেশ থেকে অন্যান্য কর্পোরেট শাখা, শাখা ও উপ-শাখা, অঞ্চল প্রধানগণ এবং প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপকসহ মোট ৯৮২ জন কর্মকর্তা ভার্চুয়ালী উপস্থিত ছিলেন। দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশ ব্যাংক এর ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ উজ জামান এবং যুগ্ম পরিচালক মোহাম্মদ আরিফ হাসানসহ পূবালী ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














