বীমা খাতের ৪৭% কোম্পানির দর বৃদ্ধি

আপডেট: ২০১৬-০৭-১৩ ২০:০২:১৭


DSE-IDRAঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রায় ৪৯% কোম্পানির দরপতন হয়েছে। তবে পুঁজিবাজারের সার্বিক দর পতনের দিনে বীমাখাতের ৪৭% কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর দর পতন হয়েছে মাত্র ২১% কোম্পানির শেয়ারে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে বুধবার সকল কোম্পানির লেনদেন হয়। দিন শেষে দেখা যায়, ৪৭টি কোম্পানির মধ্যে ২২ টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, যা ৪৬.৮০%, শেয়ার দর কমে মাত্র ১০ টি কোম্পানির। অর্থাৎ ২১.২৭% কোম্পানির দরপতন হয়েছে। আর তালিকাভুক্ত বাকি ১৫ টি কোম্পানির লেনদেনে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ ৩১.৯১% কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে সার্বিক বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩৮৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গতকাল ছিল ৩৯৪ কোটি ১১ লাখ টাকা। এই হিসাবে ডিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি ২৪ লাখ টাকার। বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৬ পয়েন্টে।

বুধবার যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- বিজিআইসি ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, মার্চেন্ট ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

যেসব কোম্পানির শেয়ার কমেছে- অগ্রণী ইন্স্যুরেন্স, বিএনআইসিএল ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

এছাড়া যেসব কোম্পানির শেয়ারদরে কোন পরিবর্তন হয়নি সেগুলো হলো- ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স ও তাকাফুল ইন্স্যুরেন্স।