দিনের শুরুতে দরপতন মধ্য দিয়ে লেনদেন

প্রকাশ: ২০১৬-০৭-১৭ ১২:৩৬:৩৯


DSE.CSEঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে প্রায় ৪১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে ১৪৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টি কোম্পানির। আর দর কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৮৮ কোটি ১৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৭২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।