সোনালী আঁশের এজিএম স্থগিত

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০১-০১ ১০:৩৯:১৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪২তম এজিএম ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে ১০০% স্টক লভ্যাংশ প্রদানের সম্মতি না পাওয়ায় এজিএম স্থগিত করেছে কোম্পানিটি।

এজিএমের তারিখ এবং সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে সোনালী আঁশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস