নিউইয়র্কের দিকে রওনা এরশাদের
প্রকাশ: ২০১৬-০৭-১৭ ১৩:০০:৩৩
সাতদিনের ব্যক্তিগত সফরে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার (১৭ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে কুয়েত এয়ারের একটি বিমানে দিল্লির উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সেখান থেকে তিনি নিউইয়র্ক যাবেন।
নিউইয়র্কে এরশাদের সফরসঙ্গী হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, জাপা চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এবং ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আকতার।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের এরশাদের নিউইয়র্ক সফর নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘পার্টির চেয়ারম্যানের এই সফরটি একান্ত। এ ছাড়া এরশাদ সাহেবকে সেখানে অবস্থানরত প্রবাসী এবং আমেরিকা জাতীয় পার্টি পৃথক দুটি সংবর্ধনা দেবে, প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।’
আগামী ২৩ জুলাই এরশাদ দেশে ফিরে আসবেন বলে জানান জি এম কাদের। গত ১৯ জুন চারদিনের ভারত সফরে গিয়েছিলেন এরশাদ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














