শীর্ষ ব্রোকারদের সঙ্গে কাল বৈঠকে বসছে বিএসইসি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০২ ১৯:১২:১৭


পুঁজিবাজারে চলমান মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠার লক্ষ্যে শীর্ষ ব্রোকার হাউজের সঙ্গে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আগামীকাল বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় বিএসইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

শীর্ষ ২০ ব্রোকার হাউজের  সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সভায় সভাপতিত্ব করবেন কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

এএ