বিওতে ওয়াইম্যাক্সের শেয়ার জমা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-০৪ ১০:৪৯:৫৯


পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিশোধিত মূলধনের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২ জানুয়ারি কোম্পানিটি পরিশোধিত মূলধনের ৬০ লাখ শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কোম্পানিটি মূলধন তোলার সম্মতি পেয়েছিল। কোম্পানিটি ৬৭ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা থেকে ৭৩ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা মূলধন বাড়াবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস