অ্যাসোসিয়েটেড অক্সিজেনের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-০৮ ১০:৫৫:৪০


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬৭ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৩ পয়সায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস