২ ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০১-০৯ ১৩:২০:৩৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে ‘এনসিসি ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ এনসিসি ব্যাংক পিএলসি’ হবে। ১০ জানুয়ারি থেকে কোম্পানিটি এনসিসি ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। এছাড়া ব্যাংকটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এছাড়া ‘সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’ হবে। ১০ জানুয়ারি থেকে কোম্পানিটি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া ব্যাংকটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














