স্কয়ার ফার্মার ৩ পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০১-১১ ১০:৩৭:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৩ পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালক সামুয়েল এস চৌধুরী ১০ লাখ শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন এই পরিচালক। এর আগে ৫ ডিসেম্বর তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
কোম্পানিটির পরিচালক রত্না পাত্র ১০ লাখ শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন এই পরিচালক। এর আগে ৩ ডিসেম্বর তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
কোম্পানিটির পরিচালক তপন চৌধুরী ১০ লাখ শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন এই পরিচালক। এর আগে ৩ ডিসেম্বর তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














