আজ ২ কোম্পানির পর্ষদ সভা
প্রকাশ: ২০১৬-০৭-১৯ ১০:২৪:২৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ দুপুরে অনুষ্ঠিত হবে।কোম্পানি দুইটি হচ্ছে- হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ দুপুর ২টা ৪৫ মিনিটে হবে। আর আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা দুপুর ২টা ৩৫ মিনিটে হবে।
সভায় কোম্পানি দুইটির দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













