সূচকের উত্থান-পতনে লেনদেন
প্রকাশ: ২০১৬-০৭-১৯ ১২:৩০:০৪
দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮২টি কোম্পানির। আর দর কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৬৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৯ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













