লভ্যাংশ পাঠিয়েছে ইবনে সিনা
প্রকাশ: ২০১৬-০৭-১৯ ১২:৩৭:১১
ওষুধ-রসায়ন খাতের কোম্পানি দ্য ইবনে সিনা লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ইবনে সিনা ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













