সোমবার আওয়ামী লীগের যৌথসভা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১৩ ২০:০৩:৩৪
আগামী সোমবার (১৫ জানুয়ারি) আওয়ামী লীগের যৌথসভা আহ্বান করা হয়েছে। বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনে সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ যৌথসভায় উপস্থিত থাকবেন।
যৌথসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














