রাবি ছাত্রলীগের জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল
প্রকাশ: ২০১৬-০৭-১৯ ১৭:৫২:০৪
সারাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাবি শাখা ছাত্রলীগের আয়োজনে দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে এসে সমাবেশ করে।
শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি তনয়নন্দ অভি, মেহেদী হাসান রাসেল, আনজির লিটন, মো. আব্দুল মতিন, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, শাহনুর শাকিল, মুজাহিদুল ইসলাম হিমু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, আখতারুল ইসলাম আসিফ, শরিকুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













