রাবিতে ছাত্রী উত্যক্তের অভিযোগে যুবক আটক
প্রকাশ: ২০১৬-০৭-১৯ ১৮:০৯:৪৯
ছাত্রী উত্যক্তের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের পিছনে বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ওই যুবককে আটক করা হয়।
অভিযুক্ত যুবক শরিফুল ইসলাম। তার বাড়ী রাজশাহীর মাসকাটাদিঘীতে।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের পিছন দিয়ে স্কুলে যাওয়ার সময় এক যুবক ছাত্রীর পথ রোধ করে উত্যক্ত করে। ওই ছাত্রী চিৎকার করলে পাশে অবস্থান করা কর্মচারীরা শরিফুলকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তারা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে বিষয়টি জানান।
জানতে চাইলে প্রক্টর মজিবুল হক আজাদ বলেন, যুবক আটকের খবর পেয়ে আমি মতিহার থানার পুলিশকে জানাই। পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ ছাত্রীকে উত্যক্ত করায় এক যুবককে আটক করা হয়েছে।’ আটককৃত যুবক বহিরাগত বলে ওসি জানান।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













