দেশব্যাপী জঙ্গী হামলার প্রতিবাদে ইবির বঙ্গবন্ধু পরিষদের র্যালি
প্রকাশ: ২০১৬-০৭-১৯ ১৮:১৮:৪৭
গুলশানে হলি আর্টিজেন রেস্তোরা ও শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ সারাদেশে জঙ্গী হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষিদের একাংশের উদ্যোগে র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যলয় সূত্রে জানা যায় , আজ মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যলয়ের অনুষদ ভবনের সামনে থেকে বঙ্গবন্ধু পরিষদের একাংশের আহবায়ক প্রফেসর ড. মাহবুবর রহমান নেতৃত্বে র্যালি বের হয়।
র্যালিটি বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যলয়ের প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু পরিষদের একাংশের যুগ্ন আহবায়ক প্রফেসর ড. মামানুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যলয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের একাংশের আহবায়ক প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. কামাল উদ্দীন প্রমুখ ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সালমা সুলতানা, প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন , একটি মহল দেশকে অস্থিতিশীল ও সরকারের উন্নয়ন মুলক কাজে বাধা এবং বিদেশে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সারদেশে জঙ্গি হামলা চালাচ্ছে। এ জঙ্গী তৎপরতা রুখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানায়।
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













