জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৩ সেপ্টেম্বর

প্রকাশ: ২০১৬-০৭-১৯ ২০:১২:৫৪


জবিজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর শুক্রবার ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভূক্ত), ২৪ সেপ্টেম্বর শনিবার ‘ই’ ইউনিটের (নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ ও চারুকলা বিভাগ), ৩০ সেপ্টেম্বর শুক্রবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত), ২১ অক্টোবর শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভূক্ত) এবং ২৮ অক্টোবর শুক্রবার ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল ৩.৩০টায় অনুষ্ঠিত হবে।

সানবিডি/ঢাকা/ইসমাইল/আহো