এনভয় টেক্সটাইলের বোর্ড সভা ২৩ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০১-১৬ ১৩:৪৬:৫৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক ও ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

একই সভায় ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস