প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ জুলাই

প্রকাশ: ২০১৬-০৭-২০ ১০:১৯:১২


Pragati-Life-Editপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ জুলাই, বুধবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৪টায় সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে। একই সভায় কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

সানবিডি/ঢাকা/এসএস