লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি
প্রকাশ: ২০১৬-০৭-২০ ১১:৩৯:৩৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানি দুইটি হচ্ছে- জিবিবি পাওয়ার ও লাফার্জ সুরমা সিমেন্ট।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি দুইটি ২০১৫ সালের অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচিত সময়ে জিবিবি পাওয়ার ১০ শতাংশ নগদ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে। আর লাফার্জ সুরমা সিমেন্ট ৫ শতাংশ নগদ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













