শাশা ডেনিমসের পর্ষদ সভা ২৭ জুলাই
প্রকাশ: ২০১৬-০৭-২০ ১২:২৯:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ জুলাই, বুধবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় সভাটি হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির জানুয়ারি,১৬ থেকে জুন,১৬ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে কোম্পানিটির গত ১৮ মাসের অর্থাৎ জানুয়ারি,১৫ থেকে জুন, ১৬ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন সমন্বয় করা হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













