গ্লাক্সোস্মিথক্লাইনের ইপিএস কমেছে ১৮%
প্রকাশ: ২০১৬-০৭-২১ ১০:২২:৪৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৫ টাকা ৩২ পয়সা; যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বা ৫ টাকা ৫১ পয়সা কম। আগের বছর একই সময় কোম্পানিটির এই ইপিএস ছিল ৩০ টাকা ৮৩ পয়সা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ( জানুয়ারি,১৬-জুন,১৬) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এই তথ্য বেরিয়ে আসে।
উল্লেখ্য, গ্লাক্সোস্মিথক্লাইন গত ৩ মাসে (এপ্রিল,১৬- জুন,১৬) শেয়ার প্রতি আয় করেছে ৪ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময় এই ইপিএস ছিল ১২ টাকা ২৯ পয়সা।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













