১ ঘণ্টায় লেনদেন ৩৭৩ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২২ ১১:১২:৪৮


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯ টির, দর কমেছে ১৫০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৬৭ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৩০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২ টির, দর কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ২০ লাখ ৮৭হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস