আইটিসির নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২২ ১৩:২৫:২৬


পুঁজিবাজারের তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনফর্মেশন টেকনোলজি কনসালট্যান্ট (আইটিসি) লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ইনফর্মেশন টেকনোলজি কনসালট্যান্ট লিমিটেড’-এর পরিবর্তে ‘ইনফর্মেশন টেকনোলজি কনসালট্যান্ট পিএলসি’ হবে। ২৩ জানুয়ারি থেকে কোম্পানিটি ইনফর্মেশন টেকনোলজি কনসালট্যান্ট পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া ব্যাংকটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস