লেনদেনের শীর্ষে বিডি থাই এ্যালুমিনিয়াম
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২২ ১৫:৩২:৪৯
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩২ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার।
২৭ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জ হোলসিম বাংলাদেশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, সী পার্ল রিসোর্ট, বীচ হ্যাচারি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













